রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব বা দলবদল নিয়ে কটাক্ষ করতে এই কথা ব্যবহার করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বোঝাতে চেয়েছেন, বিভিন্ন দল থেকে নানা লোক এসে দলে ভিড় করে আসল ও নকল দল চেনা যাচ্ছে না।