সম্প্রতি মহুয়া মৈত্রকে নিয়ে এক প্রতিক্রিয়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে জানান যে, সর্বদা খবরের শিরোনামে ও চর্চায় থাকার জন্য তিনি নিজে থেকেই এমন সব কান্ডকারখানা করেন যাতে জলঘোলা বা কন্ট্রোভার্সি তৈরি হয়। রাজনৈতিক মহলে তাঁর এই আচরণে প্রায়শই বিতর্ক তৈরি হয় বলে দাবি করেন তিনি।