শনিবার দিল্লিতে সিজেপি আন্দোলনকে (CJP Protest) ঘিরে উত্তাল হয় দিল্লি। আজও পথে নামছে সিজেপি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ইস্তফা না দেওয়া পর্যন্ত রাস্তায় নেমে বিক্ষোভ-আন্দোলন চলবে। ইতিমধ্যে সিজেপিকে কড়া বার্তা দিয়েছে বিজেপি। আন্দোলনে বিদেশি শক্তির মদত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। এবার একই দাবি করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, আন্দোলনকে 'ফ্যাশন' কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক।