২৪ ঘণ্টা আগেই লাল ঝান্ডা ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। তাঁর ঘাসফুল শিবিরে আসাকে স্বাগত জানিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, "মহম্মদ সেলিম সিপিএম-কে শেষ করে দিচ্ছেন।"