পশ্চিমবঙ্গ সরকার জরুরি ও অত্যাবশ্যকীয় ক্ষেত্রগুলির জন্য পেট্রল পাম্প থেকে কন্টেনার বা ড্রামে ডিজেল জ্বালানি নেওয়ার বিধিনিষেধে বড় ছাড় দেওয়ার ঘোষণা করেছে। কৃষি, স্বাস্থ্য, খাদ্য, চা বাগান ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখন থেকে পরিচয়পত্র দেখিয়ে খুব সহেজেই কন্টেনারে ডিজেল সংগ্রহ করতে পারবেন।