হরমুজের ব্যাপারটাই যদি এখানে, মানে ভারতের জলসীমায় হয়। আমাদের শক্ররা যদি আমাদের জলসীমার বাইরে মাইন পেতে রাখে। এবং সঠিক সময় সেগুলোকে অ্যাক্টিভেট করে। তাহলে তো ওখানে কোনও জাহাজ ঢুকতে - বেরতেই পারবে না! আমাদের যুদ্ধজাহাজগুলোও হামলার মুখে পড়তে পারে। যত শক্তিশালী নৌ-সেনাই হোক, আন্ডারওয়াটার মাইন এড়িয়ে যাতায়াত করা বেশ কঠিন। এবার আমার পাশের ছবিটা দেখুন। ওই যে হলুদ পাইপের মতো জিনিসগুলো জলে ভাসতে দেখছেন, ওগুলোই হবে তখন মুশকিল আসান। জলে ভাসতে থাকা ওই জিনিসগুলো অ্যান্টি মাইন ভেহিকেল। ওগুলো কী করবে? মাইন চিহ্নিত করে সেগুলো নিষ্ক্রিয় করবে। ইরান- আমেরিকা যুদ্ধ থেকে শিক্ষা নিল ভারত। নিজেদের জলসীমার মধ্যে অ্যান্টি মাইন ভেহিকলস ইনস্টল করা শুরু করল নৌ-সেনা। পোশাকি নাম এমভিবি- থ্রি।