রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও ২১ দিন অন্তর সিলিন্ডার বুকিংয়ের নিয়মের প্রতিবাদে রাজপথে নামলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। হাতে থালা-বাটি নিয়ে অভিনব কায়দায় কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।