জিশুর পুনরুজ্জীবনের সেই দিনটাই হল ইস্টার সানডে। গতকাল, সারা বিশ্বেই তা পালিত হল। ভাবছেন তো হঠাত্ কেন এসব বলছি। ওই যে সাদা লিনেনের কাপড়ের কথা বললাম। প্রায় সাড়ে চার মিটার লম্বা। সেই কাপড় আজও রয়েছে ইতালির তুরিন শহরের ক্যাথিড্রালে। ভক্তরা বিশ্বাস করেন এই কাপড়েই জিশুর মৃতদেহ ঢাকা হয়েছিল। কাপড়ের গায়ে রক্তের ছাপ আছে। জিশুর রক্তে ভেজা মুখের ছাপ আছে। পবিত্র এই কাপড়কে বলা হয় Shroud of Turin. সাম্প্রতিক গবেষণা বলছে, এই কাপড় সিন্ধু সভ্যতা থেকে রোমানরা আমদানি করেছিল। এই ভারত থেকেই রোমে গিয়েছিল জিশুর শেষ কাপড়।