কোনও পড়ুয়া না থাকায় রাজ্যের ৪,১৩৩টি স্কুল নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। জানা গিয়েছে, এই ফাঁকা স্কুলবাড়িগুলিকে পিপিপি মডেলে চালানোর পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র বা ট্রেনিং সেন্টার হিসেবেও ব্যবহার করার চিন্তাভাবনা চলছে।