সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের একবার মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী! সভামঞ্চে যাওয়ার পথে তাঁকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, আগে তাঁকে সভাতে যেতে দেওয়া হোক। সভাতে যাওয়ার আগে এই বিষয়ে কিছু বলে যে কোনও লাভ নেই, সে কথাও কড়া ভাষায় বুঝিয়ে দেন তিনি। ঠিক কোন প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিজেপি নেতা? তা ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা।