দিন দুয়েক আগেই অভিষেক ব্যানার্জী সম্বন্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই কল্যাণই সুর নরম করে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ নেতা তাঁর সন্তানের মতো ও সন্তানের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেওয়াই একজন অভিভাবকের কাজ।