পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় দিল্লির রামলীলা ময়দানের একটি রাজনৈতিক সমাবেশ থেকে বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তাঁরা হারেননি। তাঁদের জোর করে হারানো হয়েছে।