চলছে দুর্গাপুজো। এর মধ্যেই দুর্গাপুজোর উন্মাদনার মধ্যে অনেক দর্শনার্থীই চতুর্থী থেকে ঠাকুর দেখা শুরু করে একাদশী পর্যন্ত তা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। বড় বড় থিম ও প্যান্ডেলগুলো চতুর্থী-পঞ্চমী থেকেই সাধারণ মানুষের জন্য দরজা খুলে দেয়, যাতে ভিড় এড়িয়ে শান্তিতে প্রতিমা দেখা যায়।