ভারতীয় সংগীতের একটি স্বর্ণালী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলে আর নেই। তাঁর স্মৃতিতে আবেগে ভাসলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ বলেন, 'ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। আমার পরিচালনায় একটি সিনেমা করেছিলাম। আরডি বর্মন সুর দিয়েছিলেন, আশাজি গান করেছিলেন। আমার মা পাগলের মতো ভক্ত ছিলেন। গানের একটা ট্রেন্ড তৈরি করেছিলেন'।