দূর্গা প্রতিমার আদল নিয়ে কোনও রকমের পরীক্ষা-নিরীক্ষা বা খামখেয়ালিপনা করা যাবে না, এই মর্মে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা তথা বিজেপি বিধায়ক সজল ঘোষ। আসন্ন দুর্গাপুজো কেন্দ্র করে থিম ও প্রতিমার বিকৃতি রুখতে তিনি এই কড়া মন্তব্য করেছেন।