তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও দলের অন্দরে বেসুরো বা ক্ষুব্ধ হয়ে ওঠা নেতাদের তীব্র সমালোচনা করলেন সৌগত রায়। তিনি তাঁদের স্পষ্ট বাংলায় বললেন 'সুযোগ সন্ধানী'। এই বিষয়েই বিতর্ক তুঙ্গে। তিনি সেই নেতাদের অভিযোগ বা বিদ্রোহকে দোলে ক্ষমতা চলে যাওয়ার পরের বখরা নিয়ে ঝগড়া করার সঙ্গে তুলনা করেছেন।