হরমুজ প্রণালীর খুব কাছে মুখোমুখি ইরান এবং আমেরিকার যুদ্ধজাহাজ। হরমুজের কাছে মার্কিন যুদ্ধজাহাজকে স্পট করে ইরানের আফসার ডেস্ট্রয়ার বোট। মার্কিন জাহাজকে ফিরে যাওয়ার বার্তা পাঠায় আফসার। সেই সময় পিছু হটলেও কিছুক্ষণ আগে অন্তত ৭-৮টি যুদ্ধজাহাজ হরমুজের কাছে পৌঁছে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে, এদিন রাত ৮টা থেকে হরমুজ অবরোধ শুরু হওয়ার কথা। কিন্তু নির্দেশ দিলেই তো হল না। ছোট- বড় মিলিয়ে ইরানে ২৪টিরও বেশি বন্দর। সবকটা বন্দরে একসঙ্গে অবরোধ করা মুখের কথা নয়। ট্রাম্প দাবি করেছিলেন, পৃথিবীর সেরা নৌ-শক্তি আমেরিকার কাছে সেটা কোনও ব্যাপারই না।