নিউ আলিপুরের একটি ক্যাফেতে দেখা গিয়েছে দু'জনকে। ক্যাফের একটি সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজেই দেখা যাচ্ছে স্বরূপের পা ছুঁয়ে প্রণাম করতে যান সুমন। তারপরই বিজয়ার কোলাকুলি দুই প্রতিপক্ষ দলের দুই নেতার। দরজায় কড়া নাড়ছে পুরভোট। তার ঠিক আগে নিউ আলিপুরে স্বরূপ-সুমনের সাক্ষাতে নতুন সমীকরণ? উঠছে প্রশ্ন।