তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। তাঁর অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের বিধায়কদের তাড়াতে চাইছেন এবং তিনি শুধু "নিজের ছাড়া কিছু বোঝেন না।" তাঁর এই মন্তব্যের পরই ঝড় উঠে গিয়েছে দলের অন্দরমহলে।