রবিবার থেকে রাজ্যের প্রতিটি বিধানসভায় শুরু হয়ে গিয়েছে ক্য়াম্প। যুবসাথী প্রকল্পের জন্য চলছে রেজিস্ট্রেশন। পড়েছে লম্বা লাইন। মুখে চাকরির দাবি, কিন্তু তাও 'নিজের ট্যাক্সের টাকা সংগ্রহ' করার দাবিতে লাইনে দাঁড়ানোর যুক্তি যুবদের। যা শুনে দিলীপ ঘোষ বললেন, "বসে খাওয়ার অভ্যাস হয়ে গেলে, তারপর কী করবেন যুবকরা?"