বাংলায় কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যজুড়ে এখন একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হলেও, জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। তবে আপাতত আগামী ৪-৫ দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।