সম্প্রতি একটি সাক্ষাৎকারে রুপা গাঙ্গুলিকে টলিপাড়ার নির্বাচন ও বিভিন্ন প্রসঙ্গে কথা বলার সময় জিজ্ঞেস করা হয়, তাঁকে ও মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে আবার কবে পর্দায় দেখা যাবে? জবাবে রুপা দুজনের একসঙ্গে কোনও ছবিতে কাজ করার ব্যাপারে ইতিবাচক ইচ্ছে প্রকাশ করেন।