উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে সক্রিয় জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে হালকা থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।