ভাইফোঁটার আনন্দেই বাগড়া দিচ্ছে বৃষ্টি! আজ থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর এই বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রাও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। তবে এই বৃষ্টির কাঁটা সরিয়ে ফের কবে ফিরবে শীত? এই প্রশ্নই এখন সবার মনে।