ভোট দেওয়াকে একটি অত্যন্ত ‘লিবারেটিং’ বা মুক্তির অনুভূতি হিসেবে বর্ণনা করেছেন গায়িকা ইমন চক্রবর্তী। তিনি জানান, বিগত কয়েক মাসে রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন অনভিপ্রেত ঘটনার বিরুদ্ধেই তাঁর এই ভোটের রায়।