আজ সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশ। তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সুমিতের মোবাইলের শেষ লোকেশন দেখা গিয়েছে অভিষেকের বাড়ি। কোথায় রয়েছেন সুমিত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লুকিয়ে? এই প্রশ্নই রয়েছে পুলিশের।