বর্ষায় খরস্রোতা দ্বারকেশ্বর নদ পেরিয়ে বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে ঢুকল হাতির দল। বেশ কয়েকটি শাবক-সহ ১৮টি হাতি কসিরবাগান জঙ্গলে ঢুকে পড়ে। হাতিদের দেখতে নদের পাড়ে হাজির স্থানীয় বাসিন্দা।