কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।