বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি দিঘা থেকে সামান্য দূরে অবস্থান করায় ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া জেলা।