রাজ্যের সরকারি হাসপাতালগুলির নতুনভাবে গঠিত রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে মূলত সংশ্লিষ্ট অধ্যক্ষ বা চেয়ারম্যান, সুপার, চিকিৎসক, নার্স ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকছেন। গত বছর রাজ্য সরকার রাজনৈতিক নেতাদের এই কমিটির শীর্ষ পদ থেকে সরিয়ে হাসপাতালের প্রশাসনিক আধিকারিকদের হাতে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।