বিরোধীদের সমস্ত কটাক্ষকে ফুৎকারে উড়িয়ে দিয়ে একুশে জুলাইয়ের ধর্মতলার সভার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ স্পষ্ট করে দিলেন, কে কী আজেবাজে মন্তব্য করল তাতে তাঁদের কিছু যায় আসে না, কারণ এটি একটি আবেগঘন শহীদ তর্পণের দিন।