দিন কয়েক আগেই যাদবপুরের গ্রাফিতি সাদা রং দিয়ে মোছা হয়েছিল। আবার লেখা হয়েছিল কার্ল মার্ক্স-এর বাণী। এবার সেই বাণীও মুছে দেওয়ার অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একের পর এক বিতর্কে ক্রমে বিপাকে পড়ছে যাদবপুরের ছাত্র সংগঠন।