টুলু মণ্ডলের দুর্নীতির বিশাল সাম্রাজ্য গড়তে নেপথ্যে কারা সাহায্য করেছিল, সেই তথ্যের খোঁজে এবার তাঁর শ্যালকের বোলপুরের ফ্ল্যাটে হানা দিল পুলিশ। কালো টাকার উৎস ও গন্তব্য খুঁজতে শ্যালক মিঠু শেখকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে।