কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার কারণে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর হচ্ছে।