মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আপাতত রইল না তৃণমূলের জোড়াফুল প্রতীক। ২৮ বছর আগে যে প্রতীক নিজে হাতে এঁকেছিলেন মমতা, উপনির্বাচনের জন্য তা পেল না বিক্ষুব্ধ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও। টানটান স্নায়ুযুদ্ধ শেষে বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল, তৃণমূলের ‘জোড়াফুল’ আপাতত তাদের সিন্দুকে জমা রাখা হচ্ছে।