সম্প্রতি বাড়ি ছেড়ে বেরিয়ে যান ১৫ বছরের শ্যুটার দময়ন্তী সেন। প্রায় দুই দিন নিখোঁজ থাকার পর অবশেষে আজ খোঁজ মিলেছে তাঁর। তবে শোনা গিয়েছে, জাতীয় স্তরের এই শ্যুটার পড়াশোনা ও খেলাধুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পেরে বাড়ি ছেড়েছিলেন মানসিক চাপে।