তৃণমূল কংগ্রেসকে হঠাৎ ধন্যবাদ জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল! কিন্তু কেন? গঙ্গা নদীর পার সৌন্দর্যায়ন এবং রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে গিয়ে বিগত বাম সরকারকে কটাক্ষ করেন তিনি। তিনি জানান, আগের সরকার কিছুই করেনি বলেই বর্তমান সরকার এই কাজগুলো করার সুযোগ পাচ্ছে—আর সেই প্রসঙ্গেই তৃণমূলকে এই অদ্ভুত ধন্যবাদ জানান অগ্নিমিত্রা।