মেয়রের সম্মানীয় চেয়ারে ক্ষমতা ছাড়া কেবল আলঙ্কারিক পদ ধরে রাখতে চান না বলেই পদত্যাগ করেছেন বলে স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, আগে পুরমন্ত্রী এবং মেয়র একই সঙ্গে থাকায় যেভাবে দাপটের সঙ্গে কাজ করা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছিল না।