রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহরমপুর পুলিশের এসপি-র নির্দেশে পরিকল্পনা মাফিক ব্যাপক ভোট লুঠ ও রিগিং করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন হুমায়ুন কবির। ভোটার দিন রেজিনগরে নিজের দলীয় কার্যালয়ের পুলিশের সাথে তার তীব্র বাদানুবাদ হয়। পুলিশ তাকে জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দেয় ও পরে আটক করে থানায় নিয়ে যায়।