রেজিনগরে হুমায়ুন কবীরকে আটক করার পর অবশেষে গ্রেফতার করল পুলিশ। নির্বাচনী বিধি ভেঙে বুথের বাইরে ঘোরাঘুরি ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হলেও, এই বিষয়ে ক্যামেরার সামনে বিস্তারিত কোনও মন্তব্য করতে নারাজ পুলিশকর্তারা।