ফলতা থানা ঘেরাও ও পুলিশ কর্মীদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবিকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। ২০ জুন ২০২৬ এ গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার ফলতার মল্লিকপুরে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে।