বিগত সরকারের আমলে সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস এবং বনের কাঠ পাচার নিয়ে কোটি কোটি টাকার যে দুর্নীতি হয়েছে, তা তদন্ত করে বের করার হুঁশিয়ারি দিলেন নতুন বনমন্ত্রী। সেই সঙ্গে সুন্দরবন ও বক্সা অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়াতে আগামী এক-দেড় মাসের মধ্যে নতুন বাঘ ছাড়ার পরিকল্পনার কথাও জানান তিনি।