রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।