বেসরকারি বাসে যাত্রী কমার পাশাপাশি আনুষঙ্গিক খরচ বাড়ায় চরম সঙ্কটে মালিকপক্ষ। এই পরিস্থিতিতে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বাস সংগঠনগুলি, যেখানে ভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবি পরিবহণ মন্ত্রীর কাছে পেশ করার সিদ্ধান্ত হতে পারে।