এবারের পুজোতে কি ফের বাধ সাধবে বৃষ্টি? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে তা বড়সড় ব্যাঘাত ঘটাবে না। দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে।