বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কলকাতায় একধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াস পারদপতন, যার জেরে অসহ্য গরম থেকে খানিকটা স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে কালবৈশাখীর অনুকূল পরিবেশ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে।