২৬০০০ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই ডেডলাইন এগিয়ে আসছে। অথচ থমকে গিয়েছে নিয়োগের প্রক্রিয়া। ভেরিফিকেশনের প্রক্রিয়া থেমে গিয়েছে। ফলে, চাকরি বাতিল হওয়া ওই শিক্ষক-শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ অন্ধকারেই রয়ে যাচ্ছে আপাতত।