তফশিলি জাতির শংসাপত্রের নিয়ম শিথিল করার ভাবনা রাজ্য সরকারের। সোমবার নবান্নে তফশিলি সম্প্রদায়ের জন্য সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়ে রিভিউ বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে সায় দিয়েছেন। এমনটাই নবান্ন সূত্রের খবর। কিন্তু প্রশ্ন হল, কেন শিথিল করার প্রয়োজন পড়ল? কোন কোন জায়গায় জটিলতা হচ্ছিল?