আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ও তীব্রতা অনেকটা কমে যাবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে ছত্তিশগড়ের দিকে সরে যাওয়ার ফলে টানা দুর্যোগের সম্ভাবনা আপাতত কেটে গিয়েছে।