ইউপিআই লেনদেনে কি এবার অতিরিক্ত মাশুল গুনতে হবে? জল্পনা ছড়ালেও সরকার স্পষ্ট করেছে, ২০০০ টাকা পর্যন্ত কোনও মাশুল দিতে হবে না এবং সাধারণ মানুষের উপর এর কোনও চাপ পড়বে না। মূলত ব্যবসায়ীদের ক্ষেত্রেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে।